1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে

জাতিসংঘের সঙ্গে বাংলাদেশিদের ব্যবসার সুযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ১৭৬ Time View

জাতিসংঘের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে গত ১৭ মে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে একটি কর্মশালার আয়োজন করা হয়।

‘ডুয়িং বিজনেস উইথ ইউএন’ শীর্ষক ওই কর্মশালায় জাতিসংঘের সঙ্গে কিভাবে ব্যবসার সুযোগ গ্রহণ করতে হবে তা তুলে ধরা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি ব্যবসায়ীরা এ কর্মশালা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গে ব্যবসার সুযোগ গ্রহণ করতে পারবে।’

কর্মশালায় জাতিসংঘ প্রকিউরমেন্ট (সংগ্রহ) বিভাগের পরিচালক দিমিত্রি ডভগোপলি জাতিসংঘের সঙ্গে ব্যবসার প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ দেন। তিনি জাতিসংঘের সংগৃহীত প্রধান প্রধান সেবা ও পণ্য সম্পর্কে জানান এবং সেবা ও পণ্য সরবরাহ করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করেন।

দিমিত্রির বক্তব্য শেষে বাংলাদেশি ব্যবসায়ীরা প্রশ্নোত্তরের মাধ্যমে ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গে ব্যবসা করার খুঁটিনাটি জেনে নেন।

কর্মশালায় বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়া মিশনের উপ-স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ