1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

অ্যাসাঞ্জের আপিল খারিজ ব্রিটেনের সুপ্রিমকোর্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২
  • ১৫০ Time View

যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের করা আপিল খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। বুধবার আদালত এ রায় দেয়।

সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে উইকিলিকস প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে পাঠাতে নিম্ন আদালতের রায় বহাল হল। অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি করা হয় ২০১০ সালের আগস্টে।

তবে রায় পুনর্বিবেচনার জন্য অ্যাসাঞ্জের আইনজীবী আাদলতে আবেদন করতে পারবেন বলে সুপ্রিমকোর্ট জানিয়েছে। লন্ডন আদালতের দেওয়া প্রত্যর্পণ আদেশটি সুপ্রিমকোর্টে হস্তান্তর করা হয় ২০১১ সালের ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে সুইডেন সফরের সময় দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের অনেক গোপন কূটনৈতিক বার্তা ও নথিপত্র উইকিলকসে ফাঁস করে দেওয়ার পরই তার বিরুদ্ধে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

২০১০ সালেই লন্ডনে তাকে আটক করা হয়। সে বছরের ডিসেম্বর থেকে গৃহবন্দি জীবন যাপন করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ