1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ত্রিমুখী সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৬১ Time View

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র, পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এসএস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রান্ত, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফয়সাল মাহমুদ জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশেপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদেরকে বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ এসে ইনস্টিটিউটের লতিফ হলের সামনে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, আহতদের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় শর্টগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ