1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

পাকিস্তান আমাদের সাথে ‘গাদ্দারি’ করছে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ Time View

এবার পাকিস্তানের ওপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ এনেছেন, যেসব সন্ত্রাসীদের তাড়া করছে যুক্তরাষ্ট্র, সেই সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। অথচ সেই পাকিস্তানকেই প্রতি বছর মোটা অঙ্কের অর্থ সাহায্য দেয়া হয় আফগানিস্তানে সন্ত্রাসীদের ধরতে। পাকিস্তান মূলত গাদ্দারি করছে। নিজের টুইটার একাউন্টে এক বার্তায় এমন ক্ষোভ ঝাড়েন ট্রাম্প।

এদিকে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর অভিযান পরিচালনা না করায় দেশটির জন্য বিলম্বে বরাদ্দকৃত ২৫৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। খবর:সিএনএন

ট্রাম্প টুইট বার্তায় লেখেন, ‘যুক্তরাষ্ট্র গত ১৫ বছর ধরে বোকার মতই পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে। তার বদলে তাঁরা আমাদের কিছুই দেয়নি বরং মিথ্যে বলেছে, গাদ্দারি করেছে, সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে।’

অপরদিকে এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন বার্তা সুনিশ্চিত ভাবেই পাক সরকারের জন্য বিপাকের কারণ। এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পাক-মার্কিন সম্পর্কের অবনতি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার এই বার্তায় নড়েচড়ে বসবে পাক সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ