1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

বিয়ে করছেন আয়নাবাজির নায়িকা নাবিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৬৪ Time View

প্রায় হাফ ডজনেরও বেশি তারকাদের ঘর ভাঙনের যাতনা নিয়ে বিদায় নিচ্ছে ২০১৭ সাল। তবে নতুন বছর শুরু করার আগেই দারুণ এক খবর জানালেন মাসুমা রহমান নাবিলা

আয়নাবাজি খ্যাত এই নায়িকা নতুন বছরের এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে নাবিলা বলেন, ‘একেবারেই পাকা কথা। পারিবারিক আয়োজনেই বিয়েটা করছি। সবার কাছে দোয়া প্রত্যাশী। ‘

বিয়ের পর অনেক তারকাই শোবিজ থেকে আড়ালে চলে যান। নাবিলার ক্ষেত্রে এমন হবে কী না জানতে চাইলে নাবিলা বলেন, ‘এমন সম্ভাবনা নেই। জোবাইদুল হক সংস্কৃতিমনা মানুষ। সিনেমা ও গান ভালোবাসেন। আমার কাজে নানাভাবে উৎসাহিত করেন। তাই শোবিজ ছেড়ে দেয়ার কারণ দেখছি না। তবে বিয়ের পর সব মেয়েরই সংসার ও পরিবারের প্রতি দায়িত্ব বাড়ে। আমারও বাড়বে। তবে সবকিছু সামলেও নিজের কাজগুলো করে যেতে চাই।

বিয়ের পর স্বামীকে নিয়ে ওমরাহ করতে চান নাবিলা। সংসার জীবনটা শুরু করতে চান মন দিয়েই।

প্রসঙ্গত, ২০০৬ সালের দিকে উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয় নাবিলার। এরপর বেশ কিছু নাটক ও টেলিছবিতে কাজ করেন তিনি। আর ২০১৬ সালে অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা। নতুন কোনো চলচ্চিত্রের খবর না দিলেও জানালেন শিগগিরই তিনি হাজির হচ্ছেন বেশ কিছু নতুন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ