1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রফতানি পণ্যের মান বাড়াতে প্রধানমন্ত্রীর অাহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৭২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি পণ্যের মান বাড়াতে এবং নতুন নতুন বাজার সৃষ্টি করতে ব্যাসায়ীদের প্রতি অাহ্বান জানিয়েছেন।

অাজ সোমবার ঢাকা অান্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য মেলা ক্রেতা বিক্রেতাদের মধ্যে সুযোগ সৃষ্টি করে দেয়। ক্রেতাদের চাহিদা মোতারবক বিক্রেতারাও সৃষ্টি করতে পারে নতুন নতুন পণ্য।

তিনি বলেন, অামরা দেশ গড়তে এসেছি। নিজেদের ভাগ্য গড়তে নয়। বিনিয়োগকারীরা যেন সব সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা অামরা করে দিয়েছি। শিল্প এবং কৃষি দুটোতেই আমাদের এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে অামরা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে দেশের প্রতিটি নাগরিক গর্বের সঙ্গে চলতে পারে। বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারে।

এ সময় প্রধানমন্ত্রী ওষুধ শিল্পকে প্রডাক্ট অব দ্যা ইয়ার ঘোষণা করেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান, গীতা, ত্রিপেটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এর পর ব্যাবসা বাণিজ্য ও সরকারের উন্নয়নের উপর তথ্যচিত্র “উন্নয়নের অগ্রযাত্রা” প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত্র স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এমপি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ ঘোষ ও এফবিসিসিঅাই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্রাচার্য।

এ সময় প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ।

অান্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, জাপান ও অারব অামিরাতের ব্যাবসায়ীরা অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ