1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওয়ারীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ : গুলিবিদ্ধসহ আটক ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫ Time View

রাজধানীর ওয়ারীতে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

ওয়ারীর টিকাতুলি রোডের রোজ গার্ডেনের সামনে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ জানান, ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পরে পুলিশও শর্টগান দিয়ে পাল্টা গুলি চালালে স্বপন ও শাহ আলম নামের দুই জন পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ