1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘পরীক্ষার নাম শুনলে এখন আর ভয়ে হাত-পা কাঁপে না’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় সরাসরি এসএসসি পরীক্ষা দিতে গেয়ে পরীক্ষার্থীদের পেটের মধ্যে গুড় গুড়, ভয়ে হাত-পা কাঁপা এবং গলা শুকিয়ে যাওয়ার অবস্থা হতো। কিন্তু এখন শিক্ষার্থীরা পরীক্ষায় ভয় পায় না। পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিতে ভীতি কেটে যাওয়ায় এসএসসি বা অন্য কোনো পরীক্ষা এখন স্বাচ্ছন্দ্যে দিতে পারে শিক্ষার্থীরা। আজকের শিশুরা অনেক বেশি মেধাবী বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিনামূল্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে স্বাক্ষরতার হার বাড়ে। বর্তমানে স্বাক্ষরতার হার শতকরা ৭২ ভাগেরও বেশি। তিনি বলেন, ২০০১-০৮ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলটি ছিল অন্ধকারে আচ্ছন্ন। এ সময়ে দেশে স্বাক্ষরতা হার কমে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ