1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আরও তিন ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৮৪ Time View

ইট-পাথরের ব্যস্ত শহর রাজধানী ঢাকায় যানজটে যখন নাগরিকদের দুর্বিষহ অবস্থা তখন গত বছর বিজয় দিবসে যাতায়াতের নতুন মাত্রা যোগ হয় হাতিরঝিলে। চালু হয় ওয়াটার ট্যাক্সি।

সৌন্দর্য উপভোগের পাশাপাশি সহজে যাতায়াত করতে হাতিরঝিলের ‘ওয়াটার ট্যাক্সি’ সার্ভিসটি খুব অল্প সময়েই জনপ্রিয়তা পায়। কিন্তু চাহিদার তুলনায় ওয়াটার ট্যাক্সির সংখ্যা কম থাকায় কাউন্টারে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। তাদের এ বিড়ম্বনার কথা বিবেচনা করে নতুন করে আরও তিনটি ওয়াটার ট্যাক্সি নামিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

water taxi

এর আগে বিষয়টি জানিয়ে হাতিরঝিলের প্রকল্প পরিচালক জামাল আক্তার জাগো নিউজকে বলেছিলেন, ওয়াটার ট্যাক্সিতে যাতায়াতে ব্যাপক যাত্রী চাহিদা রয়েছে। সে তুলনায় ওয়াটার ট্যাক্সি কম থাকায় যাতায়াতের জন্য মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে আরও কয়েকটা ওয়াটার ট্যাক্সি নামানোর সিদ্ধান্ত হয়েছে। আশা করি এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে।

উল্লেখ্য নতুন করে যুক্ত হওয়ার আগে হাতিরঝিলে মোট ১০টি ওয়াটার ট্যাক্সি চলাচল করত। নতুন তিনটি যোগ হওয়ায় এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলের এফডিসি গেট এলাকা থেকে রামপুরা ব্রিজ ও গুলশান-১ এর গুদারাঘাট পর্যন্ত চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ