1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এসব বলতে চাই না : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৪৩ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি আদালতে যাওয়ার সময় নেতাকর্মীরা রাস্তা দখল করে রাখে। পুলিশকে উসকানি দেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। তাহলে কি পুলিশ বসে থাকবে? পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি খালেদা জিয়া আদালতে যাওয়ার পর আইনজীবীরাও হাতাহাতি করেছে। খালেদা জিয়া আদালতে গেলে কোন কোন ঘটনা ঘটে-এসব বলতে চাই না।’

মঙ্গলবার রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের সমাজকল্যাণ ও ত্রাণ উপকমিটির উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগে কিছুই বলতে পারব না দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে। প্রধানমন্ত্রী কাউকে ব্যক্তিগতভাবে বলতে পারেন। সেটা আমার জানা নেই। নির্বাচনের বাজার পরীক্ষা করে দেখার জন্যও কাউকে বলতে পারেন। যেন আগে থেকে বুঝা যায় তিনি জনগণের সঙ্গে কাজ করতে পারবেন কি না। তবে দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ