1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

ইউসিসিসহ ছয় কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬১ Time View

ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।

কোচিং সেন্টারগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার এবং প্যারাগন কোচিং সেন্টার। সবগুলো কোচিং সেন্টারের ফার্মগেট শাখার লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মানুন জানান, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতঃপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও সংশোধিত না হওয়ায় দি সিটি কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ