1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়, ভূমিধস ও বন্যায় ২৪০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়, ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে বহু লোক নিখোঁজ রয়েছে, যার সংখ্যা নিরূপণ করা যায়নি।
সোমবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।
শুক্রবার গ্রীষ্মম-লীয় ঝড় তেম্বিন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ে আঘাত হানে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা উপদ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে এবং লানাও ডেল সুর প্রদেশে বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, দ্বীপের উত্তরাঞ্চলে ঝড়ে আরো অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকর্মীরা উপদ্রুত তিন এলাকায় নিখোঁজ ১০৭ জনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
গত সপ্তাহের শেষে কয়েকশ’ বাড়িঘর আকস্মিক বন্যার স্রোতে ডুবে ও ভেসে গেছে। ভূমিধসে আরো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের প্রায় ১৩ হাজার পরিবারের অন্তত ৫২ হাজার মানুষ আশ্রয় শিবিরে বড়দিন উদযাপন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ