1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

শেষ হচ্ছে সাইমন-অধরার মাতাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

শুটিং আগেই শেষ, বাকি ছিল চারটি গানের চিত্রায়ন। বর্তমানে এই গানগুলোর শুটিং চলছে কক্সবাজারের সাগর পাড়ে। এসব গানের শুটিংও শেষে দিকে। বাকি থাকবে মাত্র আইটেম গানের শুটিং, সেটি ঢাকার ফিরে সম্পন্ন করা হবে।

মাতাল ছবির সর্বশেষ খবর জাগো নিউজকে এভাবেই জানাচ্ছিলেন এর নির্মাতা শাহীন সুমন। তার ভাষ্য, শুধু কক্সবাজার নয়, বান্দরবন, রাঙামাটিতে দৃশ্যধারণ করা হচ্ছে। আগামীকাল শুটিংয়ে অংশ নিয়ে কক্সবাজার আসবেন মিশা সওদাগর। তিনি এলেই বাকি কাজটুকু শেষ হবে। এরপর ছবির ক্যামেরা ক্লোজ।

মাতাল ছবিতে অভিনয় করছেন সাইমন সাদিক ও অধরা খান। আরেক জুটি হিসেবে থাকছেন শিপন ও অরিন। এর মধ্যেই অরিন-শিপনের গানের শুটিং শেষ। অধরা বলেন, অঞ্জু ঘোষের পরিবেশনায় ‘মনেরি ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে গানের শুটিং হয়েছে। এই গানে নতুন করে আমি পারফর্ম করেছি। বাকি গানের শুট চলছে।

সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হবে ত্রিভূজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করেছেন ফেরদৌস হাসান রানা। ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজধানির একটি রেস্তোরাঁয় ‘মাতাল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।

matal

সেখানে জানানো হয়েছিল আসিফ ও অধরার সঙ্গে অভিনয় করবেন সুমিত সেন। কিন্তু নতুন করে নির্মাতা শাহীন সুমন জানালেন,আসিফ-সুমিতের পরিবর্তে সাইমন ও শিপনকে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ