1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের অগ্রণী ব্যাংকের ৩১৫ গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন রমজানে নিত্যপণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক সিলেট টেস্টের দ্বিতীয় সেশনে উইকেটহীন বাংলাদেশ, লিড বাড়াল উইন্ডিজ গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের খোঁজে বাফুফে ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন রমজানে নিত্যপণ্য আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু রোধে ঢাকা দক্ষিণের ‘ঝুঁকিপূর্ণ’ ২৯ ওয়ার্ডে অভিযান শুরু নির্বিষ বোলিং ও হজের সেঞ্চুরিতে বাংলাদেশের আরেকটি হতাশার দিন রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৯২ Time View

‘আমার মরণ হলে যেন এই শহীদ মিনারেই দাফন-কাফন করা হয়। আমি মরার পরও যদি সহকারী শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেয়া হয়, তবে এটাই হবে আমার স্বার্থকতা।’ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশনের দ্বিতীয় দিন কাফনের কাপড় পরে আন্দোলনরত শিক্ষক মো. শাহীন রেজা এসব কথা বলেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে এ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ রোববার দ্বিতীয় দিন কাফনের কাপড় পরে অনশন পালন করছেন যশোহরের মালঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহীন রেজা।

teacher-Kafon-2

শিক্ষক মো. শাহীন রেজা বলেন, ‘পরিবারের কাছে শেষ বিদায় নিয়ে এসেছি। যদি আমার মৃত্যু হয় তবে যেন সবাই (পরিবারের সদস্যরা) আমাকে ক্ষমা করে দেন। তবুও আমাদের ন্যায্য দাবি আদায় ছাড়া এক পাও নড়বো না। আমরা ২০১৪ সাল থেকে একই দাবিতে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে আমাদের শুধু আশ্বাস দেয়া হয়, বাস্তবায়ন হয় না। এ কারণে সব ছেড়ে বাধ্য হয়ে রাস্তায় শিক্ষকরা আমরণ অনশনে যোগ দিয়েছেন।’

উল্লেখ্য, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের অধীনে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ