1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামী এপ্রিলে পদত্যাগ করবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৯ Time View

 কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামী এপ্রিলে পদত্যাগ করে তার পরবর্তী উত্তরাধিকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। গতকাল অনুষ্ঠিত দেশটির শীর্ষ গভর্নিং কাউন্সিল সভায় ভোটে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করা হয়। খবর এএফপি’র।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাস্ত্রো (৮৬) আগের মেয়াদের চেয়ে দুইমাস বেশি সময় ক্ষমতায় থাকবেন।
বৃহস্পতিবার পার্লামেন্টারি সেশন শেষে কাস্ত্রো বলেন, যেহেতু ন্যাশনাল এসেম্বলি গঠিত হয়েছিল এপ্রিলে, সরকার ও রাষ্ট্র প্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদও তখন শেষ হবে এবং কিউবা তখন একজন নতুন প্রেসিডেন্ট পাবে।
দেশটির কমিউনিস্ট শাসন ব্যবস্থার ক্যালেন্ডার অনুযায়ী কাস্ত্রোর ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়ার কথা। কিন্তু গত সেপ্টেম্বরে হ্যারিকেন আঘাত হানায় তা পিছিয়ে যায়।
কিউবার প্রেসিডেন্ট ৩১ সদস্যের কাউন্সিল অফ স্ট্রেট গঠন করে এবং এর প্রধান হিসেবে থাকবেন দেশটির প্রেসিডেন্ট। কাউন্সিল অফ স্ট্রেটকে প্রথমে দেশটির ৬শ সদস্যের ন্যাশনাল এসেম্বলির সদস্য নির্বাচন করতে হবে। আগামী ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ সেশনে আইন প্রণেতাদের ভোটে ১৯ এপ্রিল কাউন্সিল অফ স্ট্রেট গঠনের তারিখ নির্ধারণ করা হয়। নতুন ন্যাশনাল এসেম্বলি নির্বাচনের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।
রাউল কাস্ত্রো দুই বছরের জন্য অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতোমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে, তিনি এই পদে আর থাকবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ