জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) আগামী শনিবার (২৩ ডিসেম্বর) পালন করা হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
শনিবার ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।