1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

দুই দিনের রিমান্ডে চবি শিক্ষক আনোয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৪ Time View

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলায় কারাগারে থাকা আসামি চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মনসুর জাগো নিউজকে বলেন, দুই দিনের রিমান্ড মঞ্জুর করে ২৪ ডিসেম্বরের মধ্যে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমাদানের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত সোমবার উচ্চ আদালতে থেকে নেয়া ৬ সপ্তাহ জামিনের শেষ দিনে চট্টগ্রামের একটি আদালতে আত্মসমর্পণ করেন আনোয়ার হোসেন চৌধুরী। পরে জামিন আবেদন করলে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এর প্রতিবাদে দুই দিন অবরোধ কর্মসূচিও পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। যার নেতৃত্বে রয়েছেন একই মামলার আসামি ও বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ