ঘন কুয়াশার কারণে সকাল থেকে যথাসময়ে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল ১০টায় ফ্লাইট চলাচল শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
বিমানের একটি ৭৩৭ ও একটি ড্যাস-৮ সকালে কক্সবাজার গিয়ে আটকা পড়েছে। বিকেল সোয়া ৩টা পর্যন্ত কক্সবাজার থেকে এয়ারক্রাফট দুটি টেক অফ করতে পারেনি বলে নিশ্চিত করেছে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ। ৬ ঘণ্টা ফ্লাইট অবতরণ বন্ধের পর চালু হলেও এখনও ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি বলে বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে।
উল্লখ্য, বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত (৬ ঘণ্টা) কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। বেলা ১১টা পর্যন্ত পাঁচটি ফ্লাইট অবতরণ করেছে। ফলে বিভিন্ন গন্তব্য থেকে আসা বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। তবে বিমান উড্ডয়ন স্বাভাবিক ছিল।