1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকা ও আঙ্কারার মধ্যে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৩ Time View

 অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকা ও আঙ্কারা দু’টি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের নেতৃত্ব দেন।
দু’টি সমঝোতা স্মারকের একটি হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান এবং অপরটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সহযোগিতা বৃদ্ধি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও কেওএসজিইবি’র (তুরস্কের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংস্থা) প্রেসিডেন্ট প্রফেসর ড. গভাহির উজকার্ট।
অন্যদিকে পণ্যের মান নিয়ন্ত্রণ সহযোগিতা বিষয়ক স্মারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক সরদার আবুল কালাম ও তুরস্কের স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট সেবাহিট্টিন কোরকনাজ স্বাক্ষর করেন।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশে দু’দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ