1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি

হন্ডুরাসের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্টের নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬১ Time View

হন্ডুরাসের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো হার্নান্দেজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত বিতর্কিত এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ এবং বিরোধী দলের জালিয়াতির অভিযোগ সত্ত্বেও তাকে বিজয়ী ঘোষণা করা হলো। খবর এএফপি’র।
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে হার্নান্দেজের বামপন্থী প্রতিদ্বন্দ্বী সালভাদর নাসরাল্লা এমন অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
নির্বাচন কমিশনের এমন ঘোষণার কারণে দেশটির ক্রমবর্ধমান সহিংসতা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। নির্বাচনের পর থেকেই দেশটিতে সহিংসতা ঘটছে। এমন পরিস্থিতিতে হার্নান্দেজ বিরোধী বিক্ষোভকারী ও পুলিশকে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।
এ সহিংসতায় পুলিশ তিনজন নিহত হওয়ার কথা জানালেও বিরোধী দলের পক্ষ থেকে ২০ জনের কথা বলা হয়। তবে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এই সহিংসতায় ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
ব্যাপক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ নির্বাচনে হার্নান্দেজ ৪৩ শতাংশ এবং নাসরাল্লা ৪১ শতাংশ ভোট পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ