1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এনসিএলের দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু ৭ অক্টোবর ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি হকিতে চীনের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রত্যয়

আইনজীবীকে সাজা : ভূরুঙ্গামারী এসি ল্যান্ডকে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ১২৭ Time View

দিনাজপুরের বীরগঞ্জে এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে জ্যেষ্ঠ এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ব্যাখ্যা জানাতে হাইকোর্টে তলব করা হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এসি ল্যান্ড বিরোদা রানী রায়সহ তিন জনকে।

গত সপ্তাহে ঘটনার সময় বিরোদা রানী বীরগঞ্জের এসি ল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।

আগামী ২৭ ডিসেম্বর বিরোদা রানীসহ তলব করা তিনজনকে হাইকোর্ট হাজির হতে হবে।

রোববার বিচারপতি মো. হাবিবুল গণি ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

এরআগে চলতি মাসের শুরুর দিকে লক্ষীপুরের জেলা প্রশাসকের বাস ভবন এলাকার কাকলি শিশু অঙ্গনের (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রবেশমুখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফের মধ্যে বাগবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে পুলিশ সালাহ উদ্দিনকে কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ