1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রেসিডেন্টের বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় হন্ডুরাসের প্রেসিডেন্টের বোন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানীর কাছে একটি পাহাড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় আরো পাঁচ জন নিহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট রিনাল্ডো সানচেজ টুইটারে জানান, ‘ঈশ্বর তার প্রিয় পাত্রী হিল্ডা হার্নান্ডেজেককে তার কাছে নিয়ে গেছেন। হিল্ডা ন্যাশনাল পার্টির একজন অক্লান্ত পরিশ্রমী যোদ্ধা ছিলেন।’
খবর এএফপি’র।
হিল্ডাকে বহনকারী হন্ডুরান বিমান বাহিনীর এএস৩৫ বি-৩ হেলিকপ্টারটি রাজধানীর টোকোনটিন বিমান বন্দর থেকে উড়ে যায়। এ সময় আবহাওয়া অবস্থা খারাপ ছিল।
সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়ারবাবুয়েনা পর্বতের কাছে আকাশযানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে ‘কাউকে জীবিত পাওয়া যায়নি।’
এই দুর্ঘটনায় আরো যারা মারা গেছেন তারা হলেন, পাইলট লেফটেন্যান্ট ইভান ভাসকুয়েজ পোর্টিলো, কো-পাইলট সেকেন্ড লেফটেন্যান্ট গার্সন ডিয়াজ নোলাস্কো, সেনাবাহিনীর ক্যাপ্টেন প্যাট্রিসিয়া ভালাদারেস এবং মন্ত্রীদের সার্বিক নিরাপত্তা বিভাগের দুই কর্মী নাগুম লাগোস ও মার্কোস বানেগাস।
লিন্ডার মৃত্যুর খবর জানার পর প্রেসিডেন্ট তারই টুইটার অ্যাকাউন্টে তার এই বোনের একটি ছবি পোস্ট করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ