1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের বাজেট ২৫০ মিলিয়ন ডলার কমাতে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

যুক্তরাষ্ট্র জাতিসংঘের আগামী অর্থ বছর (২০১৮-২০১৯)-এর মূল বাজেট থেকে ২৫০ মিলিয়ন ডলার কমাতে চায়। মঙ্গলবার কূটনীতিকরা জানিয়েছেন, এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইতোমধ্যেই ২শ’ মিলিয়ন ডলার বাজেট সাশ্রয়ের প্রস্তাব দিয়েছেন।
যুক্তরাষ্ট্র প্রতিবছর জাতিসংঘকে সবচেয়ে বেশী অনুদান দিয়ে থাকে। জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘকে ১৭০ মিলিয়ন ডলার সাশ্রয় করার জন্য বলেছে। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২শ’ মিলিয়ন ডলার সাশ্রয়ের প্রস্তাবসহ ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দ্বিবার্ষিক বাজেট প্রস্তাব করেছেন।
জাতিসংঘের অপারেশন বাজেট ও শান্তি রক্ষা বাজেট আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের চাপে শান্তি রক্ষা বাজেট থেকে ইতোমধ্যে ৬শত মিলিয়ন ডলার কমানো হয়েছে।
এসবের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করেছেন।
সারা বিশ্বে জাতিসংঘের প্রায় ৪০ হাজার কর্মী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ