1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্ভিসের উদ্বোধন আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৫০ Time View

ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরী পুলিশী সেবা ‘৯৯৯’ নম্বরের সম্প্রসারিত ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে আজ।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যেই চালু হচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করবেন।
পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের যে কোন নাগরিক জরুরি প্রয়োজনে ৯৯৯ এ কল করে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন। ৯৯৯ সেবাটি সম্পূর্ণ টোলমুক্ত অর্থ্যাৎ এ নম্বরে কল করলে কোন ফি দিতে হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ