1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সরকারের দায়িত্ব হারানো নাগরিককে খুঁজে বের করা: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১২
  • ১২২ Time View

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়ে কোন আশা দেখছেন কিনা জানতে চাইলে লুনা জানান, আমি আশা রাখছি, আপনারা দোয়া করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আধ ঘন্টা লুনার সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী। বিকাল পাঁচটায় দুই ছেলে, মেয়ে, ছোট বোন ও স্বামীর ছোট ভাইকে নিয়ে গণভবনে যান লুনা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় আধ ঘন্টা লুনার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সময় তিনি লুনার কাছে কোন সুনির্দিষ্ট তথ্য আছে কিনা জানতে চান। পরবর্তীতে কোন তথ্য পেলে তাও অবহিত করতে বলেন প্রধানমন্ত্রী। লুনা তার স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আপনি একজন স্বজনহারা। আপনি স্বজন হারানোর ব্যথ্যা বুঝেন। এই কারণে আমি আপনার কাছে ছুটে এসেছি। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমার কাছে রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধে। এই মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোন নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা। প্রধানমন্ত্রী লুনাকে বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং তারা সে অনুযায়ি কাজ করছে। ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে ছিলেন, তার ছেলে আবরার ইলিয়াস অর্নব  ও লাবিব ইলিয়াস, মেয়ে সাইয়ারাা নাওয়াল, ইলিয়াস আলীর ভাই আছকির আলী ও লুনার বোন দিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ