1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

রোনালদোকে ভালোভাবেই চেনেন জিদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৮৮ Time View

বরুশিয়া ডর্টমুন্ড আর সেভিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন। ব্যালন ডি’অর জেতা সপ্তাহটা বেশ ভালোভাবেই উদযাপন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ লা লিগায় ছন্দে নেই বলে তাকে নিয়ে দিন কয়েক আগেও সমালোচনা হচ্ছিল। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান তবু বারবারই শিষ্যের পক্ষ হয়ে কথা বলছিলেন।

জিদানের আস্থার প্রতিদানটা মাঠেই দিয়েছেন রোনালদো। এবার তো কথা বলাই যায়! রিয়াল কোচও মনে করিয়ে দিলেন, কেন তিনি বারবার পর্তুগিজ যুবরাজ সম্পর্কে সতর্ক করে দিচ্ছিলেন সবাইকে। জিদান জানালেন, তিনি তার শিষ্যকে চেনেন বলেই সবাইকে এমনটা বলছিলেন।

ম্যাচের পর জিদান তাই রীতিমত রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ। রিয়াল কোচ বলেন, ‘এটা তার আদর্শ সপ্তাহ হতে পারে। আশা করছি, সে এই ছন্দটা ধরে রাখতে পারবে। আমি আগেই বলেছিলাম (তার সম্পর্কে সতর্ক থাকতে)। এটা অকারণে বলিনি। আমি তাকে চিনি এবং প্রতিদিন অনুশীলনে তার ইচ্ছেটা দেখি বলেই বলেছি।’

রোনালদো নিজেও মনের মধ্যে আত্মবিশ্বাসটা সব সময় পুষে রাখেন, জানিয়েছেন জিদান। তাই তার মত একজন তারকা ছন্দে না থাকলেও সতর্ক থাকা উচিত, বলছেন তিনি, ‘সে জানে, গোল করতে পারবে। মাঝেমধ্যে সেটা হয় না। সবাই তখন নাখোশ হয়ে যায়। তবে সবসময়ই তার সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ