1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

নতুন আলোচনায় রাখি সাওয়ান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৮২ Time View

রাখি সাওয়ান্ত মানেই আলোচনার চাকচিক্য। রাখি মানেই বিতর্ক। বলিউডের ছবিতে ইদানিং তাকে দেখা না গেলেও, বিভিন্ন বিতর্কে বার বার শিরোনামে এসেছেন রাখি। কিন্তু যত বিতর্কই হোক না কেন, রাখিকে উপেক্ষা করা যায় না।

আর তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখির বিশাল ফ্যান-ফলোয়ার। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে কীভাবে লাইমলাইটে থাকতে হয় সেটা বেশ ভালই জানেন এই অভিনেত্রী।

 বেশ অনেকটা সময় কিছুটা আড়ালেই ছিলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দু’টি ভিডিও শেয়ার করে বলিউডের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি ভক্তদের দিলেন কন্ডমের বিজ্ঞাপনের খবর।

সানি লিওন, বিপাশা বসুর পর এবার রাখি সাওয়ান্তকে কন্ডমের বিজ্ঞাপনে দেখা যাবে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাখি ইনস্টাগ্রামে তেমনই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এই বিজ্ঞাপন শুটিংয়ের কথা। তিনটি কন্ডমের প্যাকেট হাতে ধরে কন্ডমের ফ্লেভার নিয়েও নানা তথ্য শেয়ার করেছেন।

পাঁচ মাস আগেই দ্বিতীয়বারের মতো ইনস্টাগ্রামে জয়েন করেছেন রাখি। হ্যাক করার অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন তিনি। সম্প্রতি জানিয়েছেন, কন্ডমের বিজ্ঞাপনের পর তার ইচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শহরে নাচের স্কুল খোলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ