1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

‘জিনের বাদশাকে’ ধরিয়ে দিলেন সাংসদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

অনেক দিন থেকেই মানুষের সঙ্গে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে আসছিল নাজমুল হুদা (২৯)। জিন তাড়ানো, বিভিন্ন অসুখে পানি পড়া দিয়ে সহজ সরল মানুষের পকেট খালি করে আসছিল সে। এমন অভিযোগ পেয়ে সংসদ সদস্য নিজেই কৌশলে রাজশাহী নগরীর গ্রেটার রোড মসজিদের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে জিনের বাদশাকে পুলিশে সোপর্দ করেন।

রোববার সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জিনের বাদশা নাজমুল হুদাকে ধরিয়ে দেন। প্রতারক নাজমুল হুদা পবা উপজেলার দামকুড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

প্রতারণার শিকার সুলতানা রাজিয়া নামে ওই নারী জানান, ৯ম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে জিনে ধরেছে বলে ১৪ মাস থেকে নাজমুল হক প্রতারণা করে আসছিল। জিন তাড়ানোর নাম করে প্রায় সময় নাজমুল হুদা তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। মেয়ের সুস্থতার কথা চিন্তা করে তিনি প্রতারক নাজমুল হুদাকে অর্থ দিয়েছেন। কিন্তু তার মেয়ে সুস্থ হয়নি। অবশেষে বিষয়টি তিনি সংসদ সদস্য আয়েন উদ্দিনকে জানান।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, প্রতারক নাজমুল হুদাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ