1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে : আমু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৪৩ Time View

 শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাঙ্গালী জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিনই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙ্গালী হিসাবে স্বীকৃত হবেন।
মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরী অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ স্থান পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানী শাসক গোষ্ঠীর ২৩ বছরের শাসন-শোষণ-নির্যাতনের বিষয়টি তুলে ধরেছিলেন। বাঙ্গালী জাতির উপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন এবং সাথে সাথে স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হবে তারও দিক নির্দেশনা দিয়েছিলেন।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত প্রফেসর মুচকুন্দ দূবে, জওহরলার ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জয় ভারদোয়াজ এবং কমনওয়েলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন-এর সভাপতি মহেন্দ্র ভেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ