1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৮৭ Time View

জেলার বেদগ্রাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে ৮টার পরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় জানা গেছে, এরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের লুৎফর খানের ছেলে ইউনুস খান (৪৭), মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ফকির উদ্দিনের ছেলে বাবুল (৩০), বাগেরহাট জেলার মোড়লডাংগা গ্রামের শাহিন মোড়ল (৪৫), তার শিশু পুত্র মাহিন (৫), একই উপজেলার বদিউজ্জামান মুকুলের ছেলে মামুন (৩০) ও কালাদিয়া গ্রামের মৃত ইসলাম খানের ছেলে রিপন খান (৩০) এবং পিরোজপুরের ভান্ডারিয়া গ্রামের হাইনুর রফিকের ছেলে হালিম (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতদের লাশ রাতেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে আরো ৫ জন মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়।
আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের বাড়ি পিরোজপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি শহরের পুলিশ লাইন মোড়ে যাত্রী নামিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগায়।
ঘটনার পর পর জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ঘটনাস্থল ও হাসপাতাল এলাকা পরিদর্শন করে হতাহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের টীম লিডার রমেন্দ্রনাথ মন্ডল বলেন, দুর্ঘটনা কবলিতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গোপালগঞ্জ সদর হাসপাতালে উপ-পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে যারা আহত হয়ে এসেছেন তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ