1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

চিটাগংকে ১৫৮ রানের লক্ষ্য দিলো রাজশাহী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৬৫ Time View

শেষ চারের আশা টিকিয়ে রাখতে চিটাগংয়ের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই রাজশাহীর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বড় সংগ্রহ পায়নি রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৭ রান। ফলে চিটাগংয়ের ম্যাচে জিততে হলে করতে হবে ১৫৮ রান।

টস জিতে রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন লুক রাইট ও মুমিনুল হক। কিন্তু লফটেড ড্রাইভ খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পরেন মুমিনুল হক। ফলে মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। দলটির আরেক ওপেনার লুক রাইটও খুব বেশি কিছু দিতে পারেনি দলকে। ২১ বলে চার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ২৫ রান।

এরপর উইকেটে আসেন মুশফিকুর রহীম। ২২ বল খেলে তিনি করেন ৩১ রান। যার মধ্যে ছিল চারটি চার ও একটি ছয়ের মার। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ড্যারেন স্যামী। ২৫ বলে ৪০ রান। যার মধ্যে ছিল ২টি চার ও ৩টি ছয়। আর ফ্রাঙ্কলিন করেছেন ৩০ রান।

চিটাগংয়ের হয়ে রিকি একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম হাসান একটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ