1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও

সেনাবাহিনীর দুই কোরে সৈনিকদের প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ২০১৭-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড সোমবার (২৭-১১-২০১৭) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, কাদিরাবাদ সেনানিবাসের সকল স্তরের সামরিক সদস্য ও তাদের পরিবার, নবীন সৈনিকের অভিভাবক এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএসসি’র প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
এদিকে আর্মি সার্ভিস কোরের রিক্রুট ব্যাচ-১৭ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড সোমবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সদ্য শপথ গ্রহণকারী নবীন সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা জানান। কুচকাওয়াজ পরিচালনা করেন মেজর শেখ আব্দুল্লাহ হেল মামুন।
এ সময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, কাদিরাবাদ সেনানিবাসের সকল স্তরের সামরিক সদস্য ও তাদের পরিবার, নবীন সৈনিকের অভিভাবক এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাচ-১৭ আর্মি সার্ভিস কোরে ৫ম বারের মত নারী রিক্রুটরা শপথ নিয়েছেন। এ ব্যাচে শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন মোছা. উর্মিলা বেগম এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন মো. আকরাম হোসেন। এ ছাড়া সব বিষয়ে ভাল ফলাফলের জন্য ‘সি’ কোম্পানি শ্রেষ্ঠ হয়েছে।-আইএসপিআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ