1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিরিয়ার দেইর ইজোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ ৫৩ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা একটি গ্রামের ‘আবাসিক এলাকায়’ রোববার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশ ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তুপের ভিতর থেকে আরো অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান এএফপি’কে বলেন, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তুপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।’ তিনি আরো জানান, একটি ‘আবাসিক এলাকায়’ এ বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছে।
রাশিয়া হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। ফলে মস্কো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। পর্যায়ক্রমে ভূ-খন্ড পুনর্নিয়ন্ত্রণ নিতে এটি দামেস্ককে সহায়তা করে।
সিরিয়ার দেইর ইজোর হচ্ছে আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ ভূ-খন্ডগুলোর অন্যতম।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, বর্তমানে দেইর ইজোরের মাত্র নয় শতাংশ জিহাদিদের দখলে রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ