1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ছন্দ পতন চান না তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৫১ Time View

এ আসরের সবচেয়ে ব্যালেন্স টিম বলা যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। খেলছেও তারা সেভাবে। এখন পর্যন্ত ৬ ম্যাচের হেরেছে মাত্র একটিতে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছেন তারা। ধারাবাহিক ভাবেই জয় পাচ্ছেন তারা। এই জয়ের ছন্দ থেকে বেড়িয়ে যেতে চান না দলটির আইকন ও অধিনায়ক তামিম ইকবাল খান।

দলের স্বাভাবিক ছন্দে খেলা প্রসঙ্গে এই ড্যাশিং ওপেনার বলেন, ‘আমাদের দলের কথা বললে বলবো যে, আমরা খুব ভালো খেলেছি। আমরা মোমেন্টামটা ধরে রাখতে চাই। এভাবেই এগিয়ে যেতে চাই। দিন শেষে এটা ক্রিকেট, এখানে যে কোনো কিছুই হতে পারে। আমরা তাই মোমেন্টামটা হারাতে চাই না। যেভাবে ম্যাচ বাই ম্যাচ খেলে যাচ্ছি, সেভাবেই খেলতে চাই।’

এবারের আসরের শুরুর দিকে বাংলাদেশিরা ভালো না করলেও শেষ দিকে এসে বেশ ভালো করছে। তবে এই ভালোটাকে খুব ভালো হিসেবে দেখছেন না কুমিল্লার আইকন তামিম ইকবাল। তিনি মনে করেন, ‘একজন বাংলাদেশি হিসেবে বলবো, আমরা যতোটা ভালো খেলেছি, তার চেয়ে ভালো করা উচিত ছিল। এই বিষয়ে কথা বলতে গেলে বারবার পাঁচজন বিদেশির কথা এসে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, পাঁচজন বিদেশির কারণে যে সব স্থানীয় ক্রিকেটার উপরের ব্যাটিং করতে পারতো, তাদেরকে নিচে ব্যাট করতে হচ্ছে।’

একাদশে পাঁচজন বিদেশি থাকাতে ভালো করতে পারছে না বাংলাদেশিরা, এটা মানলেও, তা অজুহাত হিসেবে মানতে নারাজ তামিম। তার মতে, ‘এটাকে আমি অজুহাত হিসেবে দেখাতে চাই না, কারণ আমার মনে হয় যারা যেমন খেলেছে, তাদের আরো ভালো খেলা উচিত ছিল। এ ক্ষেত্রে আমি আমার কথা বলতে পারি। আমি নিজের কাছে আরো ভালো কিছু আশা করি, যা আমি করতে পারিনি। স্থানীয়দের যে পারফর্ম্যান্স হয়েছে, তাতে খুশি হওয়ার কিছু নেই। তবে শুরুটা যেমন ছিল, এখন তার চেয়ে ভালো হচ্ছে। আমি আশা করি বিপিএলের বাকি অংশে স্থানীয়রা ম্যাচ জেতানো পারফর্ম করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ