1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

১৪৩৯ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণ ও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ (রোববার সন্ধ্যা সাড়ে ৫ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ইমলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

এ বিষয়ে এক বিবৃতিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ