1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

শাহজালালে ২৫ লাখ টাকার সোনা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৫৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় প্রায় আধা কেজি (৪৮১ গ্রাম) সোনাসহ ওই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত সোনার আনুমানিক দাম প্রায় ২৫ লাখ টাকা। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দলের সহকারি কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক যাত্রীর নাম আব্দুল আলীম ভুইয়া। তিনি সৌদি আরব থেকে দুবাই হয়ে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সোনার বারগুলো ওই যাত্রীর কোমরে ও মোজার ভেতর লুকানো অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশী করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আব্দুল আলীমের পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছর ১২ বার বিদেশ ভ্রমণ করেছেন। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ