1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঢাকায় পৌঁছেছেন ম্যাককালাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যান সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।

ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ‘ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেটের দেশে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ নভেম্বর কুমিল্লার বিপক্ষে তিনি মাঠে নামবেন। বোর্ডে তাকে স্বাগতম। ‘

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে করেন ২১৪০ রান। ঘরোয়া লিগে তার ক্যারিয়ার আরও সমৃদ্ধ। ২৯৭ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৮২৪৫ রান।

এদিকে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর। তবে ম্যাককালামের ছোঁয়ায় দলটি পাবে বদলে যাওয়ার প্রেরণা। আগামী কয়েকদিনের মধ্যেই দলের আরেক তারকা ক্রিস গেইল দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ