1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়া ‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুকে দলের মধ্যে কুক্ষিগত করে রাখবেন না : রওশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

  বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বঙ্গবন্ধুকে দলের গণ্ডির মধ্যে কুক্ষিগত করে না রাখবেন না। বঙ্গবন্ধুকে জনগণের মাঝে ছড়িয়ে দেন। উনি বিশ্বের মাঝে ছড়িয়ে গেছেন। কিন্তু আমাদের দেশে আমরা ওনাকে এখনও জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় মঙ্গলবার জাতীয় সংসদে আনীত এ সংক্রান্ত নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মঙ্গলবার জাতীয় সংসদে তোফায়েল আহমেদ এই প্রস্তাবটি আনেন।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্বসভায় আরও একবার আমাদের গৌরবান্বিত করেছেন। তার জন্যই আমরা স্বাধীন দেশে পেয়েছি। পতাকা পেয়েছি- বলেন রওশন এরশাদ।

স্বাধীন দেশের সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার ভাষণ এটি উল্লেখ করে এসময় রওশন এরশাদ বলেন, , এই ভাষণ শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, সারাবিশ্বেও প্রেরণার উৎস। বিশ্বের নিপীড়িত অত্যাচারিত সব মানুষ এখন এই ভাষণ থেকে প্রেরণা খুঁজে পাবে।

জাতীয় পার্টির এই কো-চেয়ারম্যান আরও বলেন, নেলসন ম্যান্ডেলাও বলেছেন, এটি শুধ ভাষণ নয়, স্বাধীনতার মূল দলিল। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সঙ্গে এই ভাষণ তুলণীয়। মার্কিন পত্রিকায় এই ভাষণকে বর্ণনা করা হয়েছে পয়েট অব পলিটিক্স হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ