1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইরান-ইরাক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৯

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে ১২৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে তিনশও বেশি মানুষ। ইরাকের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। খবর দ্য ইনডিপেনডেন্ট।

রোববার (১২ নভেম্বর) রাতের এই সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাগদাদ ও ইরানের পশ্চিমাঞ্চল। ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এ ছাড়া ইসরায়েল এবং কুয়েতেও কম্পন অনুভূত হয়।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ