1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মালিঙ্গাকে ছক্কা মেরে মুমিনুলের হাফ সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৮০ Time View

১৩তম ওভারের খেলা চলছিল তখন। ওভারের পঞ্চম বল। বোলার লাসিথ মালিঙ্গা। আর স্ট্রাইক পজিশনে রাজশাহীর ওপেনার মুমিনুল হক। খাটো ব্যাটসম্যান দেখে মুমিনুলকে স্লোয়ার দিয়ে বোকা বানাতে চেয়েছিলেন অভিজ্ঞ পেসার মালিঙ্গা। বলটাও ছিল গুড লেন্থের।

দারুণ পেস এবং অসাধারণ সুইং হওয়ার কথা বলটিতে। খেলতে হলে মিড অনেই খেলার কথা; কিন্তু মালিঙ্গাকে অবাক করে দিয়ে পেছনের পায়ে ভর করে মুমিনুল আকাশে তুলে দিলেন বলটা। টাইমিংটাও ছিল চমৎকার। ফলে লং অনের ওপর দিয়ে বল গিয়ে পড়লো সোজা সীমানার বাইরে। একজন ফিল্ডার পেছন পেছনে অনেকদুর দৌড়ে এলেন। কিন্তু বলের নাগাল পেলেন না। ছক্কা। সে সঙ্গে মুমিনুলের হাফ সেঞ্চুরিও।

বিপিএলের এবারের আসরে সিলেট পর্বে মোট ১০টি হাফ সেঞ্চুরি হলো। কোনো সেঞ্চুরি নেই। এই ১০ হাফ সেঞ্চুরিয়ানের মধ্যে নেই কোনো বাংলাদেশির নাম। সর্বোচ্চ ৭৮, লুক রনকির। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান ছিল নাসির হোসেনের।

ঢাকা পর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশি ব্যাটসম্যানদের আক্ষেপটা ঘুচিয়ে দিলেন মুমিনুল হক। টি-টোয়েন্টি খেলোয়াড় নয় বলে যিনি সব সময়ই উপেক্ষার শিকার হয়ে থাকেন, সেই মুমিনুলই মাশরাফি, মালিঙ্গা, রাজ্জাক, বোপারা, জিয়াউর রহমান কিংবা থিসারা পেরেরাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দুরন্ত গতিতে ব্যাট চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ৩৪ বলে এসে হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে এর মধ্যে তার ব্যাটে ছিল ৩টি ছক্কার মার। মুমিনুলের দেখাদেখি হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তার ওপেনিং সতীর্থ, কারিবিয়ান ব্যাটসম্যান লেন্ডল সিমন্সও।

এ রিপোর্ট লেখার সময় ৪১ বলে মুমিনুলের রান ৬০ এবং ৪৮ বলে সিমন্সের রান ৫১। রাজশাহীর সংগ্রহ ১৪.৫ ওভারে ১১৯। জয়ের জন্য আর মাত্র ১৫ রান প্রয়োজন। হাতে পুরো ১০ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ