1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সোহরাওয়ার্দীতে উন্মুক্ত সমাবেশে বক্তৃতা দেবেন পোপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭১ Time View

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর পরের দিন ১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক উন্মুক্ত সমাবেশে বক্তৃতা দেবেন তিনি। সমাবেশে পোপ বাংলাদেশের ১৬ জন যাজককে অভিষিক্ত করবেন।

গত বৃহস্পতিবার ভ্যাটিকান রেডিও তাদের অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ঢাকায় অবস্থানকালে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। বাংলাদেশে আসার আগে ২৭ নভেম্বর মিয়ানমারে যাবেন পোপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ