1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ইমপ্রেসের ছবিতে অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬৯ Time View

প্রত্যাবর্তনে বেশ ভালোই চমক দেখাচ্ছেন অপু বিশ্বাস। সপ্তাহ খানেক আগে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘কাঙাল’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমক দিয়েছিলেন। এবার জানা গেল, আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন একসময়ের ঢালিউড শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস। ছবির নাম ‘কানাগলি’। রবিন খানের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

জানা গেছে, গত রোববার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এখনো নায়ক ঠিক হয়নি। তবে সাইমন বা বাপ্পীকে নেয়া হতে পারে প্রযোজনা সূত্রে খবর পাওয়া গেছে। ছবিটিতে দেখা যাবে আরও একজন নায়িকাকে। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারি থেকেই শুরু হবে ‘কানাগলি’র শুটিং।

ছবিটি নিয়ে অপু বলেন, ‘গল্পটি পড়ে বেশ ভালো লেগেছে। চরিত্রটাও চমৎকার। নিজের অভিনয় যোগ্যতা মেলে ধরার সুযোগ থাকবে। তাই রাজি হয়েছি ছবিটি করতে। তিনি বলেন, ইমপ্রেস টেলিফিল্ম আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ করে। তাদের ছবি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের কমতি থাকেনা। আশা করছি দর্শক-ভক্তদের চমক দিতে পারবো।

অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পায় গেল রোজার ঈদে। এ ছবিতে অপু নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি নির্মাণ করেছিলেন বুলবুল বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ