1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তানি চ্যানেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬০ Time View

ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিপিএলের প্রথম চার ম্যাচ। এ ম্যাচগুলো কেবল বাংলাদেশেই মাছরাঙ্গা ও গাজি টিভি এর পর্দায় সম্প্রচারিত হচ্ছিল। এবার আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে বিপিএল ২০১৭ সম্প্রচার করার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার।

পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী দর্শকদের জন্য উন্মুক্ত হলো বিপিএল এর দুয়ার।

বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় নাসিরবাহিনী।

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিবের ঢাকা ডাইনামাইটস। এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স।

অন্যদিকে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারে , রাজশাহী কিংস পাঁচে ও খুলনা টাইটান্স ছয়ে অবস্থান করছে। এখনও কোনো ম্যাচ খেলেনি সৌম্যর দল চিটাগাং ভাইকিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ