1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

অমিতাভের সম্মতি রেখার সৌভাগ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১৮১ Time View

বলিউড ফিল্মডোমের ইতিহাসে সর্বকালের সেরা জুটিদের মধ্যে অন্যতম অমিতাভ-রেখা। দীর্ঘ ৩১ বছর পর অমিতাভ বচ্চন আর রেখা আবারও জুটি বেঁধে আসছেন রূপালি পর্দায়।

অমিতাভ-রেখা জুটি সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৮১ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ছবি ‘সিলসিলা’-তে। এরপর আর তাদের একসঙ্গে পর্দায় দেখা যায় নি। বহু প্রথিতযশা নির্মাতা এই জুটিকে নিয়ে ছবি নির্মাণ করতে চাইলেও অমিতাভ বচ্চন নিরব থেকেছেন। অবশেষে সুদীর্ঘ ৩১ বছর পর নিরবতা ভাঙলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অমিতাভ এ প্রসঙ্গে বলেন, ‘এ পর্যন্ত আমার বিপরীতে সেসব নায়িকা অভিনয় করেছেন, তাদের মধ্যে রেখা সেরা। যদি ভালো কোনো গল্পের ছবিতে একসঙ্গে কাজের প্রস্তাব আসে এবং গল্প যদি পছন্দ হয়, তাহলে আবারও একসঙ্গে কাজ করব।

অমিতাভ বচ্চনের এই মন্তব্যে রেখার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, এটা আমার জন্য হবো সৌভাগ্যের বিষয়। অমিতাভ বচ্চনের সঙ্গে আবার অভিনয়ের আকাঙ্খা আমি মনের গভীরে দীর্ঘদিন ধরে লালন করছি। আমার সেই স্বপ্ন এবার স্বার্থক হতে চলেছে।

এদিকে অমিতাভ আর রেখার আবার কাজ করতে সম্মতির খবরে বলিউডে শোরগোল পড়ে গেছে। এটা জানার পর অনেক নির্মাতা তাদের পরিকল্পনার খাতায় অমিতাভ-রেখা জুটির নাম মোটা অক্ষরে লিখে ফেলেছেন। কাজেই বলিউডের ছবিতে অমিতাভ-রেখাকে আবারও জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে, এটা এখন সময়ের ব্যাপার মাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ