1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

চাকরি পেলেন সেই রূপার ছোট বোন পপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৮৩ Time View

সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানিতে চাকরি পেলেন টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার রূপার ছোট বোন পপি খাতুন। রাজধানীর তেজগাঁওয়ে মঙ্গলবার কোম্পানির সদর দফতরে ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. এহসানুল কবির জগলুল অফিস সহকারী পদে এ নিয়োগপত্র পপির হাতে তুলে দেন। এ সময় রূপার বড় ভাই হাফিজুল ইসলাম, কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম ও উপমহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, রূপার মৃত্যুর পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম রূপার বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে ছোট বোন পপিকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ নিয়োগপত্র দেয়া হলো।

রূপার পারিবারিক সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রীর উদারতায় ও মহানুভবতায় রূপার মা হাসনা হেনা (৬৩) পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ে হারানোর বেদনা মুছে দিতে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা অভিভূত। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে আবারও দ্রুত বিচার আইনে রূপা হত্যার বিচার দাবি করে তার জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখে যেতে চান।
চাকরি পেলেন সেই রূপার ছোট বোন পপি

রূপার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।তারা তিন বোন, দুই ভাই। গত ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হন রূপা খাতুন।

গত ১ সেপ্টেম্বর রূপার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে আয়োজিত স্মরণ এবং শোকসভায় যোগদান করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম তার বোনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ