1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ছয় কোটির ক্লাবে ‘ঢাকা অ্যাটাক’!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ১১০ Time View

মুক্তির তৃতীয় সপ্তাহেও দেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে ‘ঢাকা অ্যাটাক’। প্রেক্ষাগৃহের সংখ্যা কমেছে, কিন্তু সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ কমেনি এতটুকু। দেশের যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, সেখানে এখনো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এদিকে গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলতে থাকা সিনেমাটি এরই মধ্যে ছয় কোটি টাকার বেশি আয় করেছে।

আজ শনিবার সকালে এমনটাই জানালেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পরিবেশক প্রতিষ্ঠান অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান।

৬ অক্টোবর দেশের ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ১৩০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। আর এ সপ্তাহে চলছে ৫০টি প্রেক্ষাগৃহ।

জাহিদ হাসান বলেন, ‘এ বছরের দ্বিতীয় ব্যবসাসফল সিনেমা “ঢাকা অ্যাটাক”। দেশের প্রেক্ষাগৃহ থেকে আমরা এখন পর্যন্ত যে হিসাব পেয়েছি, তাতে দেখলাম, নেট আয় হয়েছে ছয় কোটি টাকার বেশি। এর মধ্যে ৫০ ভাগ পাবেন প্রযোজক। বাংলাদেশের সিনেমায় এমন ব্যবসায়িক সাফল্য প্রযোজকের জন্য খুবই উৎসাহের।’

জানা গেছে, গত বছর ব্যবসাসফল ও আলোচিত সিনেমার মধ্যে ছিল ‘শিকারী’, ‘আয়নাবাজি’ ও ‘বাদশা’। এই তিনটি সিনেমায় নায়ক ছিলেন বাংলাদেশের শাকিব খান, চঞ্চল চৌধুরী ও ভারতের বাংলা ছবির নায়ক জিৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ