1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৮৪ Time View

প্রত্যাশার কমতি ছিল না ওয়ানডে সিরিজ নিয়ে। টেস্ট সিরিজে বাজেভাবে হারের পরও সীমিত ওভারে গত কয়েক বছরের পারফরম্যান্স আশা জাগিয়েছিল বাংলাদেশি ভক্তদের মনে। যদিও আশার সেই বেলুন ফুটো হয়ে যায় কিম্বার্লিতে ১০ উইকেটে হেরে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের বোলাররা। চরম হতাশায় শুরু হওয়া ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াই এখন সফরকারীদের। বুধবার পার্লের বোল্যান্ড পার্কের দ্বিতীয় ওয়ানডেতে সে জন্য জয় ছাড়া কোনো পথ খোলা নেই মাশরাফিদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায় ।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৮২ রান তুলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের পিটিয়ে তুলোধুনো করেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। টাইগার সমর্থকদের হতাশ করে রেকর্ড গড়ে জয় তুলে নেন স্বাগতিকরা।

তবে রেকর্ড হারের দুঃসহ স্মৃতি ভুলে নতুন প্রত্যয়ে বাংলাদেশ মাঠে নামছে আজ। আগের ম্যাচে না খেলা তামিম ইকবাল এই ম্যাচে খেলবেন। তার আগমণে টপ অর্ডারে শক্তি বাড়বে। মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হলে সেরা একাদশে থাকবেন ইমরুল কায়েস। মুস্তাফিজের পরিবর্তে একাদশে আসতে পারেন শফিউল ইসলামও।

বোলান্ড পার্কে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৩ সালে। নিউজিল্যান্ড খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই মাঠে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকারও। সেক্ষেত্রে মাঠটি এক প্রকার নিরপেক্ষ ভেন্যুর মতোই।

দক্ষিণ আফ্রিকা সফরে বোলিং ব্যর্থতায় কঠোর সমালোচনা হচ্ছে বাংলাদেশের বোলারদের। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের দিকেও আছে সমালোচনার তীর। টেস্টে বাজে বোলিংয়ের পর প্রথম ওয়ানডেতেও তাদের কেউ কোনো উইকেটের দেখা না পাওয়ায় সমালোচনা আরও বেশি হচ্ছে। ফর্মে থাকা দেশসেরা ওপেনার তামিম ফেরায় ব্যাটিং নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ শিবির। তবে ঘুরে দাঁড়াতে চাইলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও খোলস ছেড়ে বের হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ