1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জামায়াতের জন্য বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেনি : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৯০ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জামায়াতের কারণেই বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
রোববার কুষ্টিয়ায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল। যেহেতু জামায়াত নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না তাই বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এর জন্য আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপি রাজনৈতিকভাবে দায়ী। আওয়ামী লীগ সব সময় চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক।
বিচার বিভাগ নিয়ে মওদুদ আহমেদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল। মওদুদ আহমেদ মন্ত্রী থাকাকালীন সময়ে এজলাসে বিচারপতিকে অব্যাহতি দেয়া হয়েছিল। এজলাস থেকে বিচারপতি নামতে বাধ্য হয়েছিল। যারা বারবার আদালতকে অমান্য করে, আইন অমান্য করেছে তাদের মুখে বিচার বিভাগ নিয়ে কথাবলা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ