1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপি বলেছে নির্বাচনে আসবে : সিইসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৫৮ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে। তিনি বলেন, এর আগেও তারা (বিএনপি) ব্যক্তিগতভাবে অথবা আনুষ্ঠানিকভাবে আমার সঙ্গে দেখা করেছেন, তখন বলেছেন যে, তারা নির্বাচনে আসবেন। তারা সংলাপে আসা মানেই হলো অবশ্যই নির্বাচনে আসবেন। আর আমাদের কার্যক্রমে তাদের আস্থা আছে এটা আশা করি।

শনিবার রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। এই নিবন্ধনের উদ্বোধনের মাধ্যমে রাজধানীবাসী নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ছবি তুলতে পারবেন।

প্রবাসীদের ভোটার করা প্রসঙ্গে সিইসি বলেন, প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে তাদের উপস্থিতির দরকার আছে। কারণ নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট বা ছবি তোলার কাজ রয়েছে। এ ছাড়া প্রবাসীরা ভোটার হতে গেলে তাদের ভিআইপি হিসেবে দ্রুততার সঙ্গে ভোটার করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া আছে।

বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ বিষয়ে তিনি বলেন, সংলাপে আমরা যেসব প্রস্তাবনা পাব, সেগুলো সমন্বয় করে পুস্তিকা আকারে বের করব। তারপর সেগুলো থেকে কমিশনের যা করার এখতিয়ার আছে তা করবে। তাছাড়া পুস্তিকাগুলো সরকারসহ বিভিন্ন মহলের কাছেও পাঠানো হবে।

উল্লেখ্য, আজ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুলশান কালাচাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়, বেগম কবিতা খানম ঢাকা ক্যান্টনমেন্টে মুসলিম মডার্ন একাডেমি এবং ব্রি. জে. শাহাদাত হেসেন চৌধুরী (অব.) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ