1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৯৭ Time View

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক ও কাজিপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুরের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী শাহারা খাতুন ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ট্রাকচালক নজরুল ইসলাম।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের (ওসি) আবু দাউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে বিপরীত থেকে উত্তরাঞ্চলগামী টিনবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতে নজরুল ইসলাম নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়।

অপরদিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুরে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহারা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুর আঞ্চলিক সড়কে ভটভটি ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ